অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) জন্য আয়োজিত ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচারমন্ত্রী মো. আসাদুজ্জামান নতুন ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক এই প্রশিক্ষণে কাজী ও নিকাহ রেজিস্ট্রারদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া ও সফটওয়্যারের ব্যবহারিক দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইনমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সকল নিকাহ রেজিস্ট্রারকে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে বিবাহ ও তালাকের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে। এর ফলে কোনো ব্যক্তি যদি আগের বিয়ের তথ্য গোপন করে পুনরায় বিয়ে করতে চান, তবে তা সহজেই যাচাই করা সম্ভব হবে। এই উদ্যোগটি বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে বিবাহসংক্রান্ত এই ডিজিটাল ব্যবস্থাকে এনআইডি, জন্মনিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে। ফলে একজন ব্যক্তির বিয়ে, তালাক এবং পরিচয়সংক্রান্ত যাবতীয় তথ্য একই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাচাই করা সম্ভব হবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: আইনমন্ত্রীডিজিটাল বাংলাদেশবহুবিবাহবাল্যবিবাহবিবাহ নিবন্ধন