দাবার গুটি হতে রাজি নই, নিজস্ব শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক এক সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্বের দাবার বোর্ড হতে চায় না। আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মাথা উঁচু রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা এবং অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো জনগণের স্বার্থ রক্ষা করা।

সেশনে শামা ওবায়েদ বলেন, উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আমাদের রয়েছে, যা দুটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। এর মধ্যে একটি হলো জ্বালানি সংকট এবং অন্যটি উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন জ্বালানি সংগ্রহের জন্য বৈচিত্র্যকরণ এবং নতুন উৎসের দিকে নজর দিচ্ছি। বিগত সরকারের আমলে গ্যাসের যেসব উৎস অনুসন্ধান করা হয়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে সেগুলোর অনুসন্ধান শুরু করেছে। এছাড়া প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করতে সৌরবিদ্যুতের ওপরও জোর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন।