রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান ঢাকায় প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ দীর্ঘ আলোচনা ও নানা সমালোচনার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম দেশে এসে পৌঁছেছে। আকাশপথের বিভিন্ন জটিলতা কাটিয়ে রাশিয়ার একটি বিশেষ এয়ার কার্গো বিমান গত ২ অক্টোবর, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে মোট ৯টি ফ্লাইটে ইউরেনিয়ামের আরও চালান দেশে পৌঁছাবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এই চালানগুলো রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসবে। এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি আনা হয়েছিল এবং চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে। এদিকে বিদ্যুৎকেন্দ্রটির স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তৃতীয় ভালভটি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় সেটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে। SHARES জাতীয় বিষয়: ইউরেনিয়ামপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রবাংলাদেশরাশিয়ারূপপুর