এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার সংস্থাটি এক আদেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। এই পরিবর্তনের ফলে বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।

এর আগে সেপ্টেম্বর মাসে এলপিজির দাম কিছুটা কমানো হয়েছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগের সময়কালে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বাজারমূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা।