রেলের ৬৫ লাখ টাকার কাজ: ভুয়া ঠিকাদার নিয়ে চাঞ্চল্য প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রথম শ্রেণির কোচের বেডিং ধোলাই ও ইস্ত্রির জন্য ৬৫ লাখ ৩৪ হাজার টাকার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এ আর কনস্ট্রাকশন’ নিয়ে বড় ধরনের জালিয়াতির তথ্য বেরিয়ে এসেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার পক্ষে অতিরিক্ত সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এডিটিও) আসিফ খান চৌধুরী ঠিকাদারের দেওয়া ঠিকানা সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে দেখেন, সেখানে আদতে উল্লিখিত প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। যদি করে থাকেন তাহলে কিভাবে এমন জালিয়াতি তাদের চোখে পড়েনি। তদন্তকারী দলের ভাষ্যমতে, টেন্ডারে ঠিকানার জায়গায় ‘পশ্চিম মাদারবাড়ি, যুগিচাঁদ মসজিদ লেন, ২ নম্বর গলি’ উল্লেখ করা হয়েছিল। বাস্তবে সেই ঠিকানায় ‘ফ্রেশ ওয়াশ সেন্টার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফ্রেশ ওয়াশ সেন্টারের স্বত্বাধিকারী বিষ্ণু পাল আকাশ জানিয়েছেন, তিনি জায়গার মালিক কে এম মামুন রাজার কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছেন। রেলের তদন্তকারী কর্মকর্তারা তার প্রতিষ্ঠানে এসে ‘এ আর কনস্ট্রাকশন’ নামে কোনো কিছুর খোঁজ পাননি। তবে এডিটিও আসিফ খান চৌধুরী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জালিয়াতির এই বিষয়টি প্রকাশ্যে আসে যখন সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ না পাওয়া ‘প্রসিদ্ধ মদিনা শালকর’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোশারফ হোসেন ভুইয়া গত ২৭ সেপ্টেম্বর রেলের জিএম (পূর্ব) বরাবর লিখিত অভিযোগ জানান। জানা গেছে, বাণিজ্যিক দপ্তরের জেটিআই এনামুল হক শিকদার দরপত্র যাচাই-বাছাই ও সরেজমিন রিপোর্টের দায়িত্বে ছিলেন। গত ২ জুলাই দরপত্র খোলার সময় পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির শর্ত পূরণ না হওয়ায় তাদের বাদ দেওয়া হয়। এরপর ৬২ লাখ ৪৯ হাজার টাকায় মদিনা শালকর এবং ৬৫ লাখ ৩৪ হাজার টাকায় এ আর কনস্ট্রাকশনের দরপত্র চূড়ান্ত পর্যায়ে আসে। গত ২ জুলাই দরপত্র খোলা হলে ৫ প্রতিষ্ঠানের আবেদনের মধ্যে তিনটি শর্ত পূরণ না করায় ঝরে যায়। নিয়ম অনুযায়ী মদিনা শালকর সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও, এসএলটি পদ্ধতির দোহাই দিয়ে তাদের বাতিল করা হয় এবং ৩ লাখ টাকা বেশি ব্যয়ে এ আর কনস্ট্রাকশনকে কাজটি দেওয়া হয়। অভিযোগকারী মোশারফ হোসেন ভুইয়া জানান, দীর্ঘ ১৭ বছর সুনামের সাথে কাজ করার পরও তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, রেলের অসাধু কর্মকর্তারা তাকে নানাভাবে ম্যানেজ করারও চেষ্টা করছেন। তদন্তে বেরিয়ে এসেছে, এই জালিয়াতির নেপথ্যে রয়েছে স্টেশন কলোনির মিঠুন নামে এক ব্যক্তি। তিনি ফ্রেশ ওয়াশ সেন্টারে দুই মাস আগে চাকরি নিয়ে মালিক বিষ্ণু পালের কাছ থেকে ধোলাইয়ের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেন। এরপর তিনি ওই ঠিকানায় এ আর কনস্ট্রাকশনের নামে জাল চুক্তিনামা ও ভুয়া কাগজপত্র তৈরি করে রেলের দরপত্রে অংশ নেন। স্থানীয় সূত্রের তথ্যমতে, মিঠুন মূলত চট্টগ্রাম স্টেশন কলোনির আইস ফ্যাক্টরি রোডে রেলের জায়গা দখল করে গড়ে ওঠা ‘ভাই ভাই শালকর’ নামক প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও ভুয়া তৈরি করে রেলের দরপত্র কিনে আবেদন করেন। উল্লেখ্য যে, এই ‘ভাই ভাই শালকর’ প্রতিষ্ঠানের প্রতারণার বিরুদ্ধে এর আগেও রেলওয়েকে সতর্ক হতে দেখা গেছে। গত ২০২৫ সালের ১৮ মে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাদর-কম্বল ধোলাইয়ের নামে অভিনব জালিয়াতির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছিল, যার প্রেক্ষিতে সে সময় কাজ বাতিল করা হয়েছিল। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বারবার একই ধরনের প্রতারণার শিকার হওয়ার পরও রেল কর্তৃপক্ষ কেন দরপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে চরম উদাসীনতা দেখাচ্ছে এবং একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে তাদের নথিপত্র কেন নির্ভুলভাবে যাচাই করা হয়নি। SHARES অর্থনীতি বিষয়: চট্টগ্রামজালিয়াতিটেন্ডারদুর্নীতিরেলওয়ে