নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন কবে? জানা গেল সময় প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের প্রজ্ঞাপন গত ১৯ সেপ্টেম্বর জারি করা হয়েছে। তবে নতুন কাঠামোর বাড়তি বেতন পাওয়ার জন্য কর্মচারীদের অপেক্ষার অবসান এখনো হয়নি। সবার মনে এখন একটাই বড় প্রশ্ন—নতুন স্কেলের বাড়তি বেতনের বার্তা কবে আসবে? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের বেতনে নতুন পে স্কেলের বর্ধিত অর্থ যুক্ত হচ্ছে না। তবে সরকারি চাকরিজীবীরা অক্টোবর মাসের বেতন পাবেন নতুন কাঠামো অনুযায়ী। সেই হিসাব অনুযায়ী, আগামী নভেম্বরের শুরুর দিকে নতুন স্কেলের বাড়তি বেতন হাতে পেতে পারেন তারা। গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হলেও নতুন এই বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রজ্ঞাপন জারির সময় সেপ্টেম্বর মাস পার হয়ে গেলেও চাকরিজীবীদের বাড়তি সুবিধার হিসাব জুলাই মাস থেকেই গণনা করা হবে। তবে এই বর্ধিত বেতন একবারে পুরোটা কার্যকর করা হচ্ছে না, বরং ধাপে ধাপে তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন স্কেলের বেতন বাস্তবায়নে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারি চাকরিজীবীদের পে-ফিক্সেশন বা নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়াটি শেষ করা। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলেই অক্টোবরের বেতন নতুন স্কেলে দেওয়ার পথ পুরোপুরি পরিষ্কার হবে। আগামী ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিভাগওয়ারি এই পে-ফিক্সেশনের কাজ সম্পন্ন করার প্রস্তুতি চলছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অর্থনীতি বিষয়: অর্থ বিভাগনতুন পে স্কেলনবম পে-স্কেলপে-ফিক্সেশনবেতন বৃদ্ধিসরকারি চাকরিজীবী