৮ বছর পর বড়পুকুরিয়া খনি থেকে কয়লা সরবরাহ শুরু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

দীর্ঘ ৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পুনরায় কয়লা সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহ আলম কয়লা সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কোম্পানির সকল মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় ৬৫০ জন ক্রেতা অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারী সকল ক্রেতাদের আনুপাতিক হারে কয়লা প্রদান করা হবে। ২০১৮ সাল থেকে স্থানীয় কলকারখানায় কয়লা সরবরাহ বন্ধ ছিল। নানা ধরনের প্রতিবন্ধকতা সমন্বয় ও সমাধানের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও স্থানীয় শিল্পকারখানায় কয়লা সরবরাহ স্বাভাবিক হলো।

বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (জিএম) খান মোঃ জাফর সাদিক এই কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত