৯ দিনের সফরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের এক সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, সফরের প্রথম ধাপে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন। এই সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া সফরকালীন সময়ে তার বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনেরও কথা রয়েছে। SHARES জাতীয় বিষয়: অস্ট্রেলিয়া সফরআইএসপিআরজেনারেল ওয়াকার-উজ-জামানবাংলাদেশ সেনাবাহিনীযুক্তরাষ্ট্র সফরসেনাপ্রধান