বেগমগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ‘মারকাযে আহমদ মাদ্রাসায়’ তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) সকালে শিশুটি মাদ্রাসায় গেলে শিক্ষক সাইফুল ইসলাম তার শ্লীলতাহানি করেন। মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে অবগত করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে কয়েকশ’ স্থানীয় লোকজন মাদ্রাসার সামনে জড়ো হয়ে শিক্ষক সাইফুলকে আটক করেন এবং গণপিটুনি দেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই শিক্ষককে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটিয়েছেন। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির জানিয়েছেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে মারধর করেছেন। খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অপরাধগণপিটুনিবেগমগঞ্জমাদ্রাসা শিক্ষকশ্লীলতাহানি