শ্রীমঙ্গলে মানি লন্ডারিং প্রতিরোধে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কর্মশালা

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

শ্রীমঙ্গলের একটি রিসোর্টে গত ১৪ নভেম্বর স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে “Prevention of Money Laundering and Combating Financing of Terrorism” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট অঞ্চলের ১২টি শাখার বিএএমএলসিও (BAMLCO), শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলকো (CAMLCO) মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মাহমুদ চৌধুরী মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকে পরিপালন সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও দেশের আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, দক্ষতা এবং জবাবদিহিতা বৃদ্ধি করা জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (DCAMLCO) ও এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান মোঃ লিমন সিকদার। তিনি দিনব্যাপী কর্মশালার দুটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত