শেরপুরে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে উদ্ধার করা হয়েছে। রোববার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্তে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় টহল দলের পরিচালিত বিশেষ অভিযানে এসব ভারতীয় ডেনভার বডি স্প্রে মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত