আওয়ামী লীগকে জায়গা দিয়ে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার দেশে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। সোমবার রাতে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী এবং রাজনৈতিক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, গত সাত মাস ধরে বিএনপি সরকার জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে। এর ফলে দলটি এখন নিজেই সংকটের মুখে পড়েছে এবং তাদের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য তাঁরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে নিজের জীবনদানের মাধ্যমে সেই প্রায়শ্চিত্ত করেছেন। তিনি আরও বলেন, পরবর্তীতে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে এবং তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে নাহিদ ইসলাম বলেন, ‘আপনি সংস্কার করবেন না, আপনি বিচার করবেন না, আপনার সঙ্গে কিসের জাতীয় ঐক্য? জুলাইয়ের ঐক্য রয়েছে। সেই ঐক্য কোনো দলের সঙ্গে নয়, সেই ঐক্য বাংলাদেশের জনগণের সঙ্গে।’ তিনি দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক এবং সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ–বিষয়ক সম্পাদক নুরুল হুদা জুনেদ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতারাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাহিদ ইসলাম নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে পৌঁছান এবং অনুষ্ঠান শেষে কড়া নিরাপত্তার মধ্যে বেরিয়ে যান। সংবর্ধনা শেষে দ্য মেফেয়ার ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে পাঁচজন আহত হন। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।.লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত ৫.বিএনপি সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম প্রশ্ন রেখে বলেন, ‘আপনি সংস্কার করবেন না, আপনি বিচার করবেন না, আপনার সঙ্গে কিসের জাতীয় ঐক্য? বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাস থেকে বিভিন্নভাবে অংশগ্রহণ ও সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক। SHARES রাজনীতি বিষয়: আওয়ামী লীগজাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলামবিএনপিরাজনীতিলন্ডন