ক্যামব্রিজে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেন নাহিদ ইসলাম প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে আয়োজিত একটি একক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির উদ্যোগে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা ও কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার পর তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এর আগে, বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি লন্ডন বিমানবন্দরে পৌঁছান। SHARES রাজনীতি বিষয়: কেমব্রিজ ইউনিভার্সিটিজাতীয় নাগরিক পার্টিজুলাই গণ-অভ্যুত্থাননাহিদ ইসলাম