অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে তথ্য অধিদপ্তরের সতর্কতা প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করার ফলে বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে অধিদপ্তর দেশের সব নিবন্ধিত গণমাধ্যমকে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কিছু গণমাধ্যম অনিয়ন্ত্রিত উৎস থেকে প্রাপ্ত ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এই ধরনের চর্চা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই-বাছাইয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য গণমাধ্যমগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে তথ্য অধিদপ্তর। SHARES গণমাধ্যম বিষয়: অপতথ্যগণমাধ্যমতথ্য অধিদপ্তরভুল সংবাদসতর্কবার্তা