লিভারপুলের ২০তম শিরোপা জয়ের নেপথ্যে ডিয়েগো জোতার অবদান প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ তিন দশকের দীর্ঘ অপেক্ষার পর লিভারপুল তাদের ১৯তম ইংলিশ শিরোপা জিতেছিল। এরপর ২০তম শিরোপার জন্য অপেক্ষাটা ছিল মাত্র পাঁচ মৌসুমের। তবে এই ২০তম শিরোপা জয় কেবল একটি সংখ্যাগত অর্জনই ছিল না, এটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে শিরোপা সংখ্যার সমতা আনার এক বিশেষ মুহূর্ত। এই সাফল্যের কারিগরদের মধ্যে অন্যতম ছিলেন ২০ নম্বর জার্সি পরিধারী ডিয়েগো জোতা। ২০২৪-২৫ মৌসুমের শুরুটা হয়েছিল জোতার গোল দিয়েই। ইপ্সউইচের বিপক্ষে ২-০ ব্যবধানের সেই জয়ে মোহামেদ সালাহ গোল করার আগেই জোতা দলকে এগিয়ে দিয়েছিলেন। পুরো মৌসুমে চোটের কারণে কিছুটা অনিয়মিত থাকলেও, ২৬ ম্যাচে প্রায় ১ হাজার ২০০ মিনিট খেলে তিনি ৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছিলেন। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জোতার পারফরম্যান্স ছিল বিশেষভাবে নজরকাড়া। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে তিনি দুটি অ্যাসিস্ট করেছিলেন, যার একটি থেকে ইব্রাহিম কোনাতে গোল করেন এবং অন্যটি থেকে সালাহ জয়সূচক গোলটি করেন। এরপর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয়েছিল। নটিংহাম ফরেস্টের বিপক্ষে বদলি নেমে জোতা দলের জন্য একটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছিলেন। ফুলহামের বিপক্ষে ঘরের মাঠে ২-২ ড্রয়ের ম্যাচে ৮৬তম মিনিটে জোতা দলকে সমতায় ফিরিয়েছিলেন। এছাড়া এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে ৫৭তম মিনিটে তার করা একমাত্র গোলটি ছিল সেই প্রিমিয়ার লিগ মৌসুমে তার শেষ গোল। কাকতালীয়ভাবে, সেটিই ছিল তার জীবনের শেষ গোল। ক্লাব ফুটবলের বাইরে জাতীয় দলের হয়েও জোতা উজ্জ্বল ছিলেন। ৪৯ ম্যাচে ২৬ গোলে অবদান রাখা জোতা উয়েফা নেশনস লিগ ২০২৪-২৫ মৌসুমের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ৫-২ গোলের জয়ে তিনি গনসালো রামোসের গোলটিতে অ্যাসিস্ট করেছিলেন। জোতা আজ আমাদের মাঝে নেই, তবে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি সবসময় অমর হয়ে থাকবেন। উয়েফা নেশনস লিগ ২০২৪-২৫ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে সফরকারী পর্তুগাল ১-০ গোলে পরাজিত হয়। ৩-২ গোলে পিছিয়ে থাকার পরও প্রথম পর্বে করা গোলের সুবাদে সমতায় থাকা ডেনমার্ক খেলা নিয়েছিল অতিরিক্ত সময়ে। SHARES খেলাধুলা বিষয়: ডিয়েগো জোতাপ্রিমিয়ার লিগফুটবললিভারপুলশিরোপা