সরকারের পাঁচ মাস পূর্তিতে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উদযাপন উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। সরকারের সেই দায়িত্ব গ্রহণের ধারাবাহিকতায় পাঁচ মাস পূর্তির এই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই সংবাদ সম্মেলনটি আয়োজিত হচ্ছে।