শনিবার ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফলের আহ্বান

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে রাজধানীতে আয়োজন করা হয়েছে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর উদ্যোগে আগামী শনিবার দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি শায়খ আল্লামা সাজিদুর রহমান এবং মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী এক যৌথ বিবৃতিতে সম্মেলনটিকে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আলেম-ওলামা, মাশায়েখে ইযাম এবং ইমাম-খতিবসহ সচেতন নাগরিকদের এই আয়োজনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে খতমে নবুওয়তের আকীদা সংরক্ষণ এবং কাদিয়ানী অপতৎপরতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। তাদের মতে, এই সম্মেলন একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

সম্মেলন সফল করার পাশাপাশি খতমে নবুয়ত নেতারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, যেন এই আয়োজন দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হেফাজতের সংগ্রামকে আরও সুসংহত করে এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও দ্বীনি চেতনাকে আরও মজবুত করে তোলে।