অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ অনুকূল পরিবেশ তৈরি না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এই সফরকে কেন্দ্র করে ঢাকার পক্ষ থেকে ইতিমধ্যে নয়াদিল্লিকে প্রয়োজনীয় তাগিদ দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ করার পাশাপাশি অনুকূল পরিবেশ সৃষ্টি করা হলেই কেবল এই সফর অনুষ্ঠিত হতে পারে। অতিরিক্ত পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকার পক্ষ থেকে দিল্লিকে ইতিমধ্যে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে। মূলত ভারতে পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের পরিবেশ স্বাভাবিক করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অপেক্ষা করা হচ্ছে। SHARES জাতীয় বিষয়: একেএম শহীদুল করিমতারেক-রহমানপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ ভারত সম্পর্কভারত সফরশেখ হাসিনা প্রত্যর্পণ