উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ প্রশাসনের ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: উপসচিবজনপ্রশাসন মন্ত্রণালয়পদোন্নতিপ্রশাসন