বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে ঢাকা প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সর্বশেষ বায়ুমান সূচকের (একিউআই) তথ্যে এই চিত্র উঠে এসেছে। ঢাকার একিউআই স্কোর ১৬৪, যা বায়ুমানের মানদণ্ড অনুযায়ী 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত। তালিকায় শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৪৯৩-এ পৌঁছেছে, যা 'ঝুঁকিপূর্ণ' ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২১৯ (অস্বাস্থ্যকর)। এছাড়া ২১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো এবং চতুর্থ অবস্থানে থাকা ভারতের কলকাতার একিউআই স্কোর ১৬৯। শীর্ষ দশের অন্য শহরগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে চীনের সাংহাই (১৫৫), সপ্তম স্থানে উগান্ডার কাম্পালা (১৪৪), অষ্টম স্থানে কাতারের দোহা (১৩৯), নবম স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (১৩৪) এবং দশম স্থানে রয়েছে ভারতের মুম্বাই (১২৫)। SHARES জাতীয় বিষয়: একিউআইঢাকাদূষিত শহরপরিবেশবায়ু দূষণ