ডেমরায় বালুর ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৪ প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ রাজধানীর ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাত ১২টার দিকে পুলিশ চেকপোস্টের পাশে বালুর ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে চারজন আহত হন। একই সময়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। SHARES জাতীয় বিষয়: ডেমরাঢাকাদুর্ঘটনানিহতসড়ক দুর্ঘটনা