নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় আয়োজিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। বৈঠককালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও কূটনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্ব আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আগামী দিনে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই অভিন্ন আগ্রহ প্রকাশ করেছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন কপ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তুরস্ক সফর করবেন। SHARES জাতীয় বিষয়: কপ-৩১তারেক-রহমানতুরস্কপররাষ্ট্র মন্ত্রণালয়প্রধানমন্ত্রী