ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এপেক্সের একটি শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।