গুলিস্তানে জাসদ কার্যালয়ে অভিযান, আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আটক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে সেখান থেকে অন্তত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার বিকেল পৌনে ৬টা পর্যন্ত এই অভিযান চলমান ছিল। আটক ব্যক্তিদের পল্টন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সূত্রপাত হয় দুপুরের পর, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই কার্যালয়ে গোপন বৈঠক করছেন বলে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। এসময় কার্যালয়ের বাইরে যুবদলের শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেন, তারা জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের স্লোগান শুনতে পেয়েছেন। তিনি দাবি করেন, এটি এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত হয়েছে। তিনি আরও জানান, কার্যালয়ের ভেতরে ৪০০ থেকে ৫০০ লোক আটকা পড়েছেন এবং তাদের শান্ত রাখার চেষ্টা করছেন যুবদলের কর্মীরা। তিনি আটকে থাকা ব্যক্তিদের প্রশাসনকে নিয়ে যাওয়ার আহ্বান জানান। পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিকেল ৩টার দিকে জাসদ কার্যালয়ের তিনতলায় বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ ৪০ জনকে আটক করে পল্টন থানায় নিয়ে গেছে। অভিযান এখনো চলছে। SHARES অন্যান্য বিষয়: আওয়ামী লীগআটকগুলিস্তানজাসদপুলিশযুবদল