আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানাল ওয়াশিংটন প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হবে কি না—সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ দায়িত্ব বাংলাদেশের সরকারের বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে ফরেন প্রেস সেন্টারে আয়োজিত ‘স্থিতিশীল, সমৃদ্ধ ও সার্বভৌম দক্ষিণ এশিয়ার প্রতি মার্কিন নীতি’ শীর্ষক এক ‘অন-ব্যাকগ্রাউন্ড’ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই অবস্থান তুলে ধরেন। গত বুধবার অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সাংবাদিকরা অংশ নেন। শেখ হাসিনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, এ বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান নির্ধারণ করেনি। তার মতে, বিষয়টি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করে যে, ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে ওয়াশিংটন এখনো নির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য বৈঠক নিয়েও প্রশ্ন করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়েও সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে এবং বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ভালো অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চায়। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: আওয়ামী লীগওয়াশিংটননিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্ররাজনীতি