২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২২১ রোগী প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে নতুন করে ১২৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫১০ জন। ২৪ ঘণ্টায় উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, যা ৪৬৬ জন। SHARES জাতীয় বিষয়: বাংলাদেশমৃত্যুরোগীস্বাস্থ্যহাম