দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৫৫ প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন রোগী। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন। চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। SHARES জাতীয় বিষয়: ডেঙ্গুডেঙ্গু রোগীবাংলাদেশস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য সংবাদ