রূপগঞ্জে ড্রেন থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের একটি ড্রেন থেকে মোদাছের মিয়া (২৮) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর প্লট ও ৩২৬ নম্বর সড়কসংলগ্ন ড্রেন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে লাশের পাশে ছুরিসদৃশ একটি বস্তুও পাওয়া গেছে। নিহত মোদাছের মিয়া আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার হারুন মিয়ার ছেলে। গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি নিখোঁজ হন। ওই দিনই তার বাবা হারুন মিয়া আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পুলিশ জানায়, বুধবার সকালে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ড্রেনে লাশ পড়ে থাকার খবর পেয়ে পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে আড়াইহাজার থানায় করা নিখোঁজের জিডির তথ্যের সঙ্গে মিলিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। বর্তমানে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩০ SHARES জাতীয় বিষয়: অপরাধআড়াইহাজারনারায়ণগঞ্জরূপগঞ্জলাশ উদ্ধার