মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে স্থগিত ক্রিস্টা গেইল পাইকের সাজা

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র এক ঘণ্টা আগে এক নারীর সাজা স্থগিত করা হয়েছে। ক্রিস্টা গেইল পাইক ছিলেন টেনেসির একমাত্র নারী, যার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছিল। গত দুই শতাব্দীতে ওই অঙ্গরাজ্যে কোনো নারীর সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়নি।

দেশের সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দেওয়া এবং গভর্নর ক্ষমা করতে অস্বীকৃতি জানানোর পর বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। ক্রিস্টা গেইল পাইক বিষাক্ত ইনজেকশনের পরিবর্তে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানিয়েছিলেন।