একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পগুলোর জন্য মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, এবারের প্রকল্পগুলো অনুমোদনের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কগুলোতে মজবুত সেতুর অভাব গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতেও। এই সংকট নিরসনে গ্রামীণ পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এছাড়া চলতি অর্থবছরের সপ্তম এই সভায় ঢাকা শহরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যার সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে। SHARES অন্যান্য বিষয়: উন্নয়ন-প্রকল্পএকনেকজাতীয় অর্থনীতিপরিকল্পনা মন্ত্রণালয়সেতু নির্মাণ