বাঁশখালী ছাত্র সংস্থার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী ছাত্র সংস্থার আয়োজনে ২০২৫ সালের বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বাঁশখালী সোলতান ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ইফতেখার মহসিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ সোহেল, আর সঞ্চালনায় ছিলেন মোশাররফ রাফি ও আবু তালেব। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রেরণা জোগাতে বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সরওয়ার কামাল, মাস্টার লোকমান হাকিম, ফোরকান এলাহী, অ্যাডভোকেট মিজান, হুররম রেজা, সাইফুল আজম কায়েস, জুনায়েদ রাছেল, তোফাজ্জল সাকিব, হাফিজুর রহমান হিরু এবং তালেব। অতিথিরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনা করার পাশাপাশি বাঁশখালী ছাত্র সংস্থার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। SHARES রাজনীতি বিষয়: পুরস্কারবাঁশখালীবাঁশখালী ছাত্র সংস্থাবৃত্তিশিক্ষার্থী