রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহর প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ গাড়িবহর যাত্রা শুরু করেছে। সেনাবাহিনীর কঠোর তত্ত্বাবধানে ও কড়া নিরাপত্তার মধ্যে তিনটি লরিতে করে এই জ্বালানি রূপপুরের পথে নেওয়া হচ্ছে। এর আগে, শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামবাহী বিমানটি ভারত হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকেই বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা এই চালানটি বুঝে নেন। রাতেই সেনাবাহিনীর নিরাপত্তায় তা রূপপুরে স্থানান্তরের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিমানবন্দরে পৌঁছানোর মুহূর্ত থেকেই জ্বালানি রূপপুরে নেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। এছাড়া আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম অ্যাসেম্বল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। SHARES জাতীয় বিষয়: ইউরেনিয়ামনিরাপত্তাপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রবাংলাদেশরূপপুর