ভর্তি পরীক্ষার কারণে জবির শীতকালীন ছুটি বাতিল, রমজানে সমন্বয়

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সুবিধার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাতিল হওয়া এই ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রমজান মাসে ছুটি প্রদানের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করবে ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি।

এর আগে গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় শীতকালীন ছুটি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় এই সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত