চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩ কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেনি

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) বোর্ড প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মেরন সানসহ তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, মেরন সান কলেজ থেকে দুইজন, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই তিন প্রতিষ্ঠানের মোট ৯ জন শিক্ষার্থীর কেউই পাস করতে সক্ষম হননি।

এ বছর চট্টগ্রাম বোর্ডের ১১৪টি কেন্দ্রে মোট ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কম। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির হারও আশঙ্কাজনক হারে কমেছে। এবার মোট ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৯৭ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার হার ৪৮ দশমিক ০৪ শতাংশ কমেছে।