ব্যবসায়ীর ওপর হামলার নিরপেক্ষ তদন্ত ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬ রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ব্যবসায়ী খোরশেদ আলম সোহেলের ওপর একটি পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তার স্ত্রী ও সাংবাদিক তারিন আক্তার। একই সঙ্গে তিনি সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, একটি 'মবের নাটক সাজিয়ে' পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। SHARES রাজধানী বিষয়: ক্র্যাবখিলগাঁওতদন্তব্যবসায়ীহামলা