গুগলে ভুল বয়স নিয়ে বিপাকে অভিনেত্রী সাদিয়া আয়মান

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

নিজের গুগল প্রোফাইলে থাকা ভুল জন্মসাল নিয়ে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ ও কৌতূহল প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, গুগল প্রোফাইলে তাঁর বয়স সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুল এবং কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সেখানে যুক্ত করা হয়েছে।

এ নিয়ে মজা করে সাদিয়া লিখেছেন, গুগল প্রোফাইলে বয়স যে বা যারা যুক্ত করেছেন, তাদের সঙ্গে হয়তো তাঁর একপাক্ষিক শত্রুতা রয়েছে, অথবা তাদের সঙ্গে তাঁর জন্ম হওয়ার ছয় বছর আগেই দেখা হয়েছিল। বর্তমানে অনেকেই প্রয়োজনে গুগল থেকে তথ্য সংগ্রহ করেন, তাই এই ভুল সংশোধন করা জরুরি বলে মনে করছেন তিনি। এ বিষয়ে কীভাবে তথ্য সংশোধন করা যায়, তা নিয়েও তিনি জানতে চেয়েছেন।

নিজের বয়স নিয়ে কখনো কোনো রাখঢাক করেননি উল্লেখ করে সাদিয়া বলেন, তিনি সর্বদাই তাঁর জন্মসাল ও বয়স নিয়ে অকপটে কথা বলে এসেছেন। এ বছরের ১৭ মার্চ তিনি ২৭ বছরে পা দিয়েছেন। তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তাঁর বর্তমান বয়স ২৬ বছর। সাদিয়া স্পষ্ট করেছেন যে, বয়স একটি সুন্দর বিষয় এবং তিনি একে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে ভালোবাসেন, তাই জন্মসাল নিয়ে ভুল তথ্য ছড়ানোর বিষয়টি তাঁর কাছে বিব্রতকর।

২০১৯ সালে বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সাদিয়া আয়মান। একই বছর ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তাঁর অভিষেক হয়। শুরুতে পরিবারের কাছ থেকে অভিনয়ে আসার বিষয়ে পূর্ণ সমর্থন না পেলেও নিজের কাজের মাধ্যমে তিনি আজ নাট্যাঙ্গনে সম্ভাবনাময় একজন অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন। গত কয়েক মাসে ‘বিষণ্ন মেঘ’, ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’ ও ‘হানিমুন’-এর মতো কাজ দিয়ে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন।

এ নিয়ে সাদিয়া মজা করে লিখেছেন, ‘গুগলে আমার নামে, আমার বয়স দিয়ে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে।’.দুই আয়মানের দেখা, ছবিতে গুঞ্জনের জবাব দিলেন সাদিয়া আয়মান.জানা যায়, নানা কারণেই এই ভুল তথ্যের জন্য জটিলতা তৈরি হয়।