লোডশেডিংয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে গ্রামের মানুষ

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহের সংকট পুরোপুরি সমাধান না হওয়ায় এবং ব্যয়বহুল জ্বালানি তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো না সম্ভব হওয়ায় লোডশেডিং পরিস্থিতির অবনতি হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে প্রতিদিন সর্বোচ্চ তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই লোডশেডিংয়ের কারণে ঢাকার বাইরের জেলাগুলোতে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তিতে পড়ছেন। তবে বৃষ্টি হলে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে আসে, যা জনজীবনে সাময়িক স্বস্তি বয়ে আনে।