সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ নাসীরুদ্দীনের প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার নেপথ্যে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্যমতে, নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে রাজি না হওয়ার কারণেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে এই হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, জুলাইয়ের আন্দোলনের সময় অনেকে নীরব ছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, পরিবর্তনের পরও যদি চাঁদাবাজির ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী? SHARES রাজনীতি বিষয়: চাঁদাবাজিজাতীয় নাগরিক পার্টিনাসীরুদ্দীন পাটওয়ারীসালমান মুক্তাদিরহামলা