অক্টোবরেও অপরিবর্তিত থাকছে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আগামী অক্টোবর ২০২৬ মাসেও দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত মূল্যহারেই আগামী ১ অক্টোবর থেকে এসব জ্বালানি তেল বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক নির্দেশনায় এই তথ্য নিশ্চিত করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্যও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছিল। সেই নির্ধারিত দামই অক্টোবর মাসেও বহাল থাকছে।