ফরিদপুরে যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালক আটক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ ফরিদপুরের সদরপুর উপজেলায় যুবদলের একটি মিছিল চলাকালীন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মুন্সী (৪০) নামে এক ভ্যানচালককে আটক করেছেন যুবদল নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ইউসুফ মুন্সী সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানচালক। যুবদল নেতাকর্মীরা তাকে আটক করার পর পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: আটকজয় বাংলাফরিদপুরযুবদলসদরপুর