মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২ প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬ রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় সোমবার রাতে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) রাত দশটা পাঁচ মিনিটের দিকে। মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামলে যাত্রীরা নেমে যাওয়ার পরপরই তাতে আগুন জ্বলে ওঠে। তবে সৌভাগ্যবশত, ওই সময় বাসে থাকা চালক, তার সহকারী এবং সকল যাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে আটককৃত ওই দুইজনের পরিচয় জানা যায়নি। SHARES জাতীয় বিষয়: আটকপুলিশবাসে আগুনমিরপুররাজধানী পরিবহন