সীমান্তে আ. লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে পুরস্কারের ঘোষণা

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সীমান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ ঘোষণা দিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানিয়েছেন, সীমান্তে কোনো রাজনৈতিক কর্মীর অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার প্রদান করা হবে।

অনুপ্রবেশ রোধে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা এবং সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইটের পাশাপাশি প্রয়োজনে ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দিনরাত টহলের কার্যক্রম আরও বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় অধিনায়ক আরও জানান, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জে পাঁচবার বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। এসব কার্যক্রমে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করেছেন। এবারও সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত