আর্জেন্টিনার ফাউল ও রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন স্পেনের লাপোর্তে প্রকাশিত: 9:04 AM, July 19, 2026 বিশ্বকাপের ফাইনালে আজ রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই দুই শিবিরের মধ্যে কথার লড়াই বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচের আগে আর্জেন্টিনার খেলার ধরন ও রেফারিং নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার কাছে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন লাপোর্তে। তার অভিযোগ, এবারের টুর্নামেন্টে আর্জেন্টিনা বেশ কিছু ফাউল ও আচরণ করছে, যার জন্য তারা কোনো ধরনের শাস্তির মুখে পড়ছে না। লাপোর্তের মতে, এই বিষয়গুলো টুর্নামেন্টের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। মাঠের লড়াই শুরুর আগে এই ধরনের মন্তব্য ফুটবল মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। SHARES খেলাধুলা বিষয়: আইমেরিক লাপোর্তেআর্জেন্টিনাফুটবলবিশ্বকাপ ফাইনালস্পেন