জামায়াতের উত্থান যে কোনো মূল্যে ঠেকাতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

প্রকাশিত: 9:34 AM, July 19, 2026

ইসলামের রাজনীতি করার দাবি করলেও জামায়াতে ইসলামী ইজমা ও কিয়াস মানে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। গত শনিবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, যে কোনো মূল্যে জামায়াতের উত্থান ঠেকাতে হবে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইসলামের মূল ভিত্তি হলো কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। কিন্তু জামায়াত ইজমা ও কিয়াসকে স্বীকৃতি দেয় না। তাদের দলীয় মতাদর্শে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বহু বিষয় রয়েছে। তিনি দাবি করেন, মওদুদী সাহেব যেসব হাদিসকে বিশুদ্ধ বলে স্বীকৃতি দিয়েছেন, জামায়াত কেবল সেগুলোই মানে। বাকি হাদিসগুলোর ক্ষেত্রে তাদের নিজস্ব যাচাই-বাছাইয়ের কথা বলা হয়।

তিনি আরও বলেন, জামায়াতপন্থিরা কোরআনকেও মওদুদীর ব্যাখ্যা অনুযায়ী অনুসরণ করে। মাওলানা ফারুকের মতে, মওদুদীর ব্যাখ্যার বাইরে তাদের মধ্যে ইসলামের মৌলিক অনেক পয়েন্টের ঘাটতি রয়েছে।

জামায়াতে ইসলামীর নামকরণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মওদুদী যখন তার দলের নাম জামায়াতে ইসলামী রেখেছিলেন, তখন হিন্দুস্তানের ৮০ জন বড় আলেম ওই সভায় উপস্থিত ছিলেন। কিন্তু তাদের কেউই এই নামের সঙ্গে একমত হননি এবং সবাই সভা ত্যাগ করেছিলেন। মাওলানা ফারুকের ভাষায়, এটি এমন একটি নাম যার মধ্যে প্রকৃত ইসলাম নেই।

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। জামায়াতের মতাদর্শে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এমন বহু পয়েন্ট রয়েছে বলেও অভিযোগ করেন তিনি, তিনি বলেন যে কোনো মূলে জামায়াতের উত্থান ঠেকাতে হবে।