নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ১৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: 9:01 AM, August 6, 2026

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন বিভাগে ১১টি ক্যাটাগরির অধীনে মোট ১৯টি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

নিয়োগের বিস্তারিত পদসমূহ হলো: বুক সর্টার পদে ১ জন (গ্রেড ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা), গেটকিপার পদে ১ জন (গ্রেড ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা), ইলেকট্রিশিয়ান পদে ২ জন (গ্রেড ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা), এবং ইলেকট্রিশিয়ান হেল্পার পদে ১ জন (গ্রেড ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা)। এছাড়াও এইচভিএসি টেকনিশিয়ান পদে ৩ জন (গ্রেড ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা) ও এইচভিএসি টেকনিশিয়ান হেল্পার পদে ২ জন (গ্রেড ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা) নিয়োগ দেওয়া হবে।

তালিকায় থাকা অন্যান্য পদের মধ্যে রয়েছে লিফট টেকনিশিয়ান পদে ১ জন (গ্রেড ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা), লিফট অপারেটর পদে ৪ জন (গ্রেড ৮,৮৪৯–৮৮৫–২২,১২৩ টাকা), প্লাম্বার অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ান পদে ১ জন (গ্রেড ১২,৮৭০–১,২৮৭–৩২,১৭৫ টাকা), প্লাম্বার অ্যান্ড স্যানিটারি টেকনিশিয়ান হেল্পার পদে ১ জন (গ্রেড ৮,৪৯২–৮৪৯–২১,২২৯ টাকা) এবং এসটিপি হেল্পার পদে ২ জন (গ্রেড ৮,৪৯২–৮৪৯–২১,২২৯ টাকা)।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সাদা কাগজে নিজ হাতে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো: পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা, ঢাকা-১২২৯। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬।