উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, স্থবির যান চলাচল প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে একদল শিক্ষার্থী বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তারা সড়ক অবরোধ করলে ঢাকা ও গাজীপুরমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ শীর্ষক পূর্বঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে এই অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। SHARES শিক্ষা বিষয়: উত্তরাএইচএসসি পরীক্ষাশিক্ষা মন্ত্রণালয়শিক্ষার্থী আন্দোলনসড়ক অবরোধ