ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার ভক্ত হলেন চুয়াডাঙ্গার তরুণ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের সমর্থন থাকলেও সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে হতাশ হয়ে নিজের ফুটবল পরিচয় বদলে ফেলেছেন চুয়াডাঙ্গার এক তরুণ। খালিদ মাহমুদ সুজন (৩০) নামের এই তরুণ প্রকাশ্যে ব্রাজিলের সমর্থন ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার ভক্ত হিসেবে নাম লিখিয়েছেন। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে আয়োজিত গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।

খালিদ মাহমুদ সুজন গাইদঘাট গ্রামেরই বাসিন্দা। দল পরিবর্তনের এই আয়োজনে শতশত দর্শক উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা সুজনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এবং তাকে প্রিয় দলের একটি জার্সি উপহার দেন। জার্সি বদলের পর পুরো মাঠ আনন্দ উৎসবে মেতে ওঠে। স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা আতশবাজি ফুটিয়ে এবং মিষ্টি বিতরণ করে সুজনের এই নতুন যাত্রাকে স্বাগত জানান।

নিজের এই সিদ্ধান্তের বিষয়ে সুজন বলেন, আমি দীর্ঘদিন ব্রাজিল দলের সমর্থক ছিলাম, কিন্তু সাম্প্রতিক সময়ের খেলা আমাকে হতাশ করেছে। আমি কারও চাপে নয়, বরং সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। আর্জেন্টিনা যেভাবে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণভাবে ফিরে এসেছে, তা আমাকে মুগ্ধ করেছে। এছাড়া বিশ্বজুড়ে আর্জেন্টিনার বিপুল জনপ্রিয়তা এবং লিওনেল মেসির লড়াকু মানসিকতা আমাকে আকৃষ্ট করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক।

আয়োজকদের একজন ও আর্জেন্টিনা সমর্থক রুবেল হাসান জানান, সুজন নিজেই তাদের কাছে আর্জেন্টিনার সমর্থক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই আগ্রহকে সম্মান জানিয়ে আয়োজকরা হাজারো দর্শকের সামনে তাকে বরণ করে নেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এ সময় হাজারো দর্শকের সামনে আর্জেন্টিনা সমর্থকেরা ওই তরুণকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। দল বদল করা ওই তরুণের নাম খালিদ মাহমুদ সুজন (৩০)। তিনি গাইদঘাট গ্রামের বাসিন্দা। আরও পড়ুনআ