পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬ নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল ভারতীয় এই কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। SHARES আন্তর্জাতিক বিষয়: ড. খলিলুর রহমানদীনেশ ত্রিবেদীপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ-ভারতশামা ওবায়েদ ইসলাম