তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এই প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।