আগস্টের প্রথম ৫ দিনেই এলো ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬ চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৬০২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে প্রবাসী আয় এসেছিল প্রায় ২৮৬ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকার সমান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। SHARES জাতীয় বিষয়: অর্থনীতিপ্রবাসী আয়বাংলাদেশ-ব্যাংকবৈদেশিক মুদ্রারেমিট্যান্স